কাশী কুমার দাস, দিনাজপুর :
বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসে উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) মিশন রোড স্পোর্টিং ক্লাবে দিনাজপুর এডিপি’র ৫০জন ৫ বছরের কম বয়সী শিশুর মায়েদের নিয়ে সুস্থ শিশু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মালা খাতুনসহ দিনাজপুর পৌরসভার সভার ১৫ জন টিকাদানকারী।
প্রধান অতিথি সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতায় বিজয়ী মায়েদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে বলেন, মাতৃ ও শিশু পুষ্টি খাদ্যের বৈচিত্র্য, গর্ভকালীন, প্রসব পরবর্তী সেবা নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহণ এবং সময়মত টিকা গ্রহণে মায়েদের সচেতন করতে হবে।
বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা বলেন, স্বাস্থ্যসেবার মান আরও ফলপ্রসু করতে সংশ্লিষ্ট সকলকে অংশীদারিত্ব শক্তিশালী সহযোগিতা ও সমন্বয় করতে হবে।
অতিথিবৃন্দ মায়েদের জ্ঞান মূল্যায়নে প্রশংসা করেন এবং ১০ জন বিজয়ী মায়েদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার থিওটোনিয়াস শিশির রোজারিও। সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা ও মা সমাবেশ অনুষ্ঠিত
আগস্ট ২৭, ২০২৬
































