বগুড়া ব্যুরো :
এসেনসিয়াল ড্রাগস এর চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের চাকুরি পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাখেন চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সংগ্রাম পরিষদের আহŸায়ক সুজাউদ্দৌলাঅ তিনি বলেন, ‘২০০৭ সালে ১/১১ এর তত্ত¡াবধায়ক সরকার দেশে জরুরি আইন জারি করে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে এসেনসিয়াল ড্রাগস বগুড়া প্লান্ট হতে ৩৪২ জন শ্রমিক কর্মচারি কর্মকর্তা ছাটাই করে।
তিনি বলেন, শ্রম ও আইন লঙ্ঘন বা চাকুরি বিধিমালা লঙ্ঘন বা চাকুরি শৃঙ্খলা বর্হিভ‚ত কোন কর্মকাÐের সঙ্গে জড়িত না থাকা সত্তে¡ও আমাদের বিনা নোটিশে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশের পাবনা সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ এলাকার শ্রমিক কর্মচারি কর্মকর্তাদেরকে নতুন নিয়োগ ও আওয়ামীপন্থিদেরকে চাকুরিতে পুনর্বহাল করলেও আমাদের বগুড়া অঞ্চলের সাধারণ শ্রমিক কর্মচারিদেরকে পুনর্বহাল করা হয়নি। আমাদের পূনর্বহাল না করার যে বিশেষ কারণ তারা চিহ্নিত করেন তা হচ্ছে আমাদের সকলের বাড়ি বগুড়ায়। গত ৫ আগস্ট ২০২৪ সালের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকুরিচ্যুত হয়েছে বা বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে চাকুরি ফেরত ও ন্যায় বিচারের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের ফলে আমরা এসেনসিয়াল ড্রাগস বগুড়া প্লান্টের চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারিরা আশান্নিত হয়েছি। ইতোমধ্যেই আমরা চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারিরা ঐক্যবদ্ধ হয়ে এসেনসিয়াল ড্রাগস বগুড়া কর্তৃপক্ষের কাছে চাকুরি পুনর্বহালের দাবি জানায়। তৎক্ষনাৎ বগুড়া ও ঢাকা কর্তৃপক্ষ আমাদের ইতিবাচক সাড়া দিলেও এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। একদিকে দীর্ঘ ১৭ বছর ধরে চাকুরিচ্যুত থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি এবং অর্থাভাবে অনাহারে দিনাতিপাত করছি। অন্যদিকে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের বিনিময়ে যোগ্যতাবিহীন কর্মকর্তা কর্মচারী অবৈধভাবে নিয়োগ প্রদান করে যারা ফ্যাসিস্ট সরকারের নাম ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন।
আমন্ত্রণ/এসিজি
সংবাদ সম্মেলন : বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের চাকুরিচ্যুত ৩৪২ জনকে পুনর্বহালের দাবি
জানুয়ারি ৯, ২০২৫


































