আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনে তৎকালীন বিডিআর-এর গুলিতে নিহত শিক্ষার্থী শহীদ তরিকুল ইসলামের পিতা সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শিক্ষক মোকলেছুর রহমান (৬৫) আজ রোববার (১৩ জুলাই) সকাল ৭টায় সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলেসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন সন্ধ্যায় চাঁদপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে সেখানকার সম্মিলিত কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি ফুলবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের চাঁদপাড়া গ্রামের মৃত আলহাজ্ব সফিউদ্দিনের ছেলে এবং ফুলবাড়ী পৌরসভার দু-দু’বারের নির্বাচিত পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। পেশাগতভাবে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
শোক সংবাদ : সাবেক পৌর কাউন্সিলর শিক্ষক মোকলেছুর রহমান এর ইন্তেকাল
জুলাই ১৩, ২০২৫
































