আমন্ত্রণ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যগ করে দেশ ছাড়ার পর পরই আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কার্যালয়টিতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
রাজধানীর ধানমন্ডির ৩/এ-আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। অগ্নিকাণ্ডের পর তার শেখ হাসিনার বিপক্ষে স্লোগান দেয় তারা।
আওয়ামী লীগের ধানমন্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন
আগস্ট ৫, ২০২৪


































