আমন্ত্রণ ডেস্ক :
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন,‘বিএনপি মহাসচিব জানিয়েছেন, দেশাবাসী যেন শান্ত থাকে।’সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে এই বার্তা দেন মির্জা ফখরুল।
সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মিজা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন। শায়রুল বলেন, ‘বিএনপি মহাসচিব জানিয়েছেন, এই বৈঠক সুন্দর হয়েছে।’
এছাড়া জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আগস্ট ৫, ২০২৪
































