আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রঙ্গনে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ উপলক্ষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান ও জাহেদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রোকেয়া পারভীন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, মোকছেদুল ফারুক, সহকারী প্রধান শিক্ষক আল-আমিন, শিক্ষক সোহরাব হোসেন, আব্দুল মজিদ ও জাহাঙ্গীর আলম।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জানুয়ারি ২৯, ২০২৫
































