শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন বিএনপির তিনটি ভোট কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) রাত আটটায় স্থানীয় স্কুল মাঠে দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে কর্মীসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি সহ-আইন বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দেউলী ইউনিয়ন বিএনপি নেতা আজমল হোসেন সবুজ, নাজমুল হাসান, আব্দুল ওয়াদুদ, জাহিদুল ইসলাম, আবু সাঈদ, রমজান আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, সহ-সভাপতি ফারুক হোসেন, যুবদল নেতা কাউসার, নাসির, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, ছাত্রদল নেতা রাফি, ইমন ইউনিয়ন যুবদল নেতা শাহিনুর মাস্টার, আলামিন, সাহাজুল ইসলাম সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আহসান, মিঠু, আলমগীর, ছাত্রদল নেতা হাসান, আলামিন, শাহরিয়ার, রমজান, সাব্বির, মোমেন, উপজেলা ও পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। পরে দেউলী ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জ বিএনপির তিনটি ভোট কেন্দ্র কমিটি গঠন
জানুয়ারি ২১, ২০২৫


































