বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক জমির উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। আজ রোববার (১৫ জুন) ভোর রাতে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাদ্দার শিকদারের ছেলে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রবিবার ভোর রাতে বালু বোঝাই ট্রাক ও মুরগীর ফিড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বালুবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা নেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































