মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় গোর-এ-শহীদ বড়ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
২৫জানুয়ারির কর্মী সম্মেলন উপলক্ষে বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের উদ্যোগে মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে আজ বুধবার (১৫ জানুয়ারি) এক প্রস্তুতি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৩টায় মুকুন্দপুর ইউনিয়ন আমির মো. বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিরামপুর উপজেলা জামায়াতের আমীর হাফিজুল ইসলাম বিএসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল বাশার, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ,মুকুন্দপুর ইউনিয়ন সেক্রেটারি শামসুদ্দিন, বাইতুল মাল সেক্রেটারি ডাক্তার আশিক বিল্লাহ প্রমুখ।
আগামী ২৫জানুয়ারি অনুষ্ঠেয় বিশাল কর্মী সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। কর্মী সম্মেলন শেষে মুকুন্দপুর বাজারে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলের মাধ্যমে শেষ করেন।
আমন্ত্রণ/এসিজি
আমিরে জামায়াতের আগমন উপলক্ষে বিরামপুর জামায়াতের কর্মী সম্মেলন
জানুয়ারি ১৫, ২০২৫
































