গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
সনাতন ধর্মালম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ৮দিন বন্ধের পর আজ শনিবার (৪ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু। হিলি বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। তবে পাসপোর্টে যাত্রী পারাপার স্বভাবিক ছিল।
সকাল ১১ টায় বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারত হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার এন্ড ক্লিয়ারিং এজেন্টস এ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে গত শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত টানা ৮ দিন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার (৪ অক্টোবর) ছুটি শেষে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
আমন্ত্রণ/এসিজি
শারদীয় দুর্গোৎসবের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
অক্টোবর ৪, ২০২৫
































