মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর শহরের নিমতলা খালপাড়াস্থ রোটারী সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর এর উদ্যোগে আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টায় ক্লাবের বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশ এর সিনিয়র কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান এম, মাহমুদুল হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশ এর কো-অর্ডিনেটর এবং দিনাজপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এ.কে.এম আব্দুস সালাম তুহিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর ও রোটারী ক্লাব অব লালমনিরহাট’ এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান।
দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা -উল- আসমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান প্রফেসর ড. শাহাদাত হোসেন খান লিখন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ট্রেজারার ড. আফরীণ আকতার বেলী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ মমিনুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান দিলরুবা চৌধুরী, নবাগত সদস্য রোটারিয়ান শেখ নূর এ আলম, রোটারিয়ান মো. জাবেদ আলম সুমন, রোটারিয়ান মো. মাহফুজ আনাম প্রমুখ।
অনুষ্ঠানে সম্মানিত ও আমন্ত্রিত অতিথিকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।
উক্ত বোর্ড সভায় ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত রোটারিয়ান বৃন্দ।
আমন্ত্রণ/এজি
রোটারী ক্লাব অব দিনাজপুর এর বোর্ড সভা ও নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২, ২০২৬
































