গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও-রেডিও সারাবেলার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে এসকেএস ইন্-এর বালাসী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সারাবেলার উপদেষ্টা কমিটির সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ। এতে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক পরিচালক মো. রাশেদ খান, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন শাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, সদর থানার এসআই মো. ফজলুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, নেসকো -২ গাইবান্ধার এম.এ.ই হামিদুর রহমান এবং এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম। সভায় সঞ্চালনা করেন রেডিও সারাবেলা’র স্টেশন ম্যানেজার গোলাপ মোস্তাফিজ। এসময় রেডিও’র উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন উপদেষ্টা কমিটির সদস্যরা। এতে উপস্থিত ছিলেন সারাবেলার সম্প্রচারকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি
রেডিও সারাবেলার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
অক্টোবর ২২, ২০২৪


































