গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ীর বাস্তুভিটা বিক্রি না করায় পরিপক্ক ৩০০ কলা গাছ কেটে সমূদয় কলা নিয়ে গেছে প্রভাবশালীরা। গত রবিবার উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী শাহিন শেখ গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের উদ্যেশে একটি এজাহার দাখিল করায় অভিযুক্তদের হুমকীÑধামকীতে নিরাপত্তা হীনতায় ভুগছেন এই কৃষক।
গোবিন্দগঞ্জ থানায় দাখিলকৃত এজাহারে জানা যায়, কামারদহ নয়াপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র শাহিন শেখ দীর্ঘ দিন ধরে তার পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছেন। একই এলাকার কাজলা গ্রামের রিপন চৌধুরী নামের একজন প্রভাবশালী ব্যক্তি তার বাড়ী পাশে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছুজমি ক্রয় করেছে। এখন শাহীন শেখকে তার বসত ভিটা বিক্রির জন্য প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে আসছে। শাহিন শেখ কোন কিছুতেই বাড়ীর ভিটা সমেত জমি বিক্রি করতে রাজি না হওয়ায়। ওই প্রভাবশালী ব্যক্তির নির্দেশে শ্রীমুখ গ্রামের তপন মিয়া (৪৫), হালিম মিয়া(৪০), কামারদহ নয়া পাড়া গ্রামের রুকু সরকারের পুত্র হুমায়ুন সরকার (৪৫) রাজ্জাক সরকারের ছেলে রানু সরকার (৫০), কাজলা গ্রামের সাগর মিয়া (৩০) কলা কাটার হাসুয়া, বেকি, ছোরা সহ নানা ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে শাহীন শেখের বর্র্গা নিয়ে চাষ করা ২৭ শতক জমির চাষকৃত পরিপক্ক কলা বাগানে ঢুকে পরে এবং ত্রাস সৃষ্টি করে প্রায় আড়াই লাখ টাকার ৩০০টি কলার গাছ কেটে কলা লুট করে নিয়ে যায়। কলা গাছ কাটতে এবং কলা নিয়ে যেতে বাধা দিতে গেলে ত্রাস সৃষ্টিকারীরা তাকে হুমকী ধামকি দিয়ে জানিয়ে দেয় এসব নিয়ে বাড়াবাড়ি করলে জমিতে দাঁড়িয়ে থাকা বাকি ৬০ টি গাছের কলা কেটে নিয়ে যাবে এবং শাহীনের বাড়ীতে যাওয়া-আসার রাস্তা বন্ধ করে দিবে।
শাহীন শেখ জানান, ঘটনার পর থানায় অভিযোগ দিলে ওই ব্যক্তিরা নানা ধরণের হুমকি প্রদান করছেন এতে তিনি নিরাপত্তাহীনতায় ভ’গছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা বলেন , ব্যস্ত থাকায় অভিযোগটি খতিয়ে দেখা সম্ভব হয়নি। রাতে দেখব।
আমন্ত্রণ/এসিজি


































