বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে একই রাতে দুটি সড়ক ও মহাসড়কে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) রাতে মোকামতলার গনেশপুর পুলিশ বক্সের সামনে এবং পিরব সড়কের লোহার সাকো নামক স্থানে রাস্তার পাশে গাছ কেটে বাস ওষুধ কোম্পানি গাড়ি এবং মোটরসাইকেলের যাত্রীকে আটক করে হাত পা বেধে টাকা পয়সা মালামাল ও লুট করে নিয়েছে। তবে থানা পুলিশ বলছে ৫ আগস্টের পর থেকে কোথাও পুলিশের টহল ব্যবস্থা নেই। এ ঘটনায় তানায় অবিযোগ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ৮/১০ জনের ডাকাত দল উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের গণেশপুর পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রাস্তার পাশের ২টি গাছ কেটে ব্যারিকেট দিয়ে প্রথমে একমি ওষুধ কোম্পানীর তফেজ উদ্দিন, সাইফুল ইসলাম ও দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ প্রতিনিধি শফিউল আলম ডিউকে আটক করে পাশর্^বতী জমিতে নিয়ে গিয়ে তাদের হাত পা বেঁধে ফেলে রাখে। পরে একমি কোম্পানীর তফেজ উদ্দিনের মোটরসাইকেল ও সহযোগীর মোবাইল এবং সাংবাদিকের মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ডাকাত দল লুট করে নেয়।
এ প্রসঙ্গে একমির ওষুধ কোম্পানীর তফেজ উদ্দিন বলেন, রাতে মোকামতলা থেকে শিবগঞ্জ ফেরার পথে ডাকাতরা গাছ কেটে ব্যারিকেট দিয়ে আমাদের হাত পা বেধে মোটরসাইকেল ও মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এসময় ডাকাতরা জয়পুরহাট গামী একটি নাইট কোচ আটক করে ষেখান থেকেও টাকা পয়সা মোবাইল লুট করে নেয়।
সাংবাদিক শফিউল আলম ডিউ বলেন, তিনি শিবগঞ্জ থেকে মোকামতলা যাওয়ার সময় ডাকাতরা তার হাত পা বেধে মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতরা তার মোটরসাইকেলটি নিলেও তা চালু করতে ব্যর্থ হওয়ায় ফেলে রেখে যায়।
অপরদিকে রাত ১০ টার দিকে শিবগঞ্জ -পিরব সড়কের লোহার ব্রিজ এলাকায় আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুল্লাহ বাড়ি ফেরার পথে রাস্তায় ব্যারিকেট দিয়ে আব্দুল্লাহর মোটরসাইকেল নিয়ে যায়। এব্যাপারে আব্দুল্লাহ এর বাবা রেজাউল ইসলাম বলেন, আমার ছেলে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌছাইলে ডাকাতদল আমার ছেলের মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে গণেশপুরের পুলিশ বক্সে রাত্রিকালীন পাহারার কোন ব্যবস্থা ছিলনা। তবে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা জোরদার করা হবে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে একই রাতে পুলিশ বক্সের সামনেসহ দুটি সড়ক ডাকাতি : রাস্তায় গাছ কেটে বাস ওষুধ কোম্পানি গাড়ি মোটরসাইকেলের যাত্রীকে আটক করে হাত পা বেধে টাকা পয়সা মালামাল ও লুট
জানুয়ারি ৩, ২০২৫


































