মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পশ্চিম কালুগাঁও জনসংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম কালুগাঁও পুকুরপাড়ে সিডিএ’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জনসংগঠন গঠনের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিডিএ দিনাজপুরের নির্বাহী পরিচালক শাহ-মবিন-জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ’র কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ও সাবেক অধ্যক্ষ জিয়াউল হুদা।
জনসংগঠনের সভাপ্রধান আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মান্নান,শিক্ষক শাহাজাহান আলী, ইসমোতারা, আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ কুমার রায় এবং সাবেক ইউপি সদস্য মো. হারুনসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই জনসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয় “যাদের কিছু নেই, যাদের কেউ নেই—তাদের পাশে দাঁড়াতেই এই সংগঠনের যাত্রা। ভূমিহীনদের ভূমির অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য বকে জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপজেলার বিভিন্ন জনসংগঠনের ইউনিটের গ্রাম সহায়ক,কালুগাঁও জনসংগঠন সম্পাদক জালালসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
আমন্ত্রণ/এজি
রাণীশংকৈলে জনসংগঠনের চুক্তি স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
এপ্রিল ১৪, ২০২৬


































