মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশনের চীফ প্যাট্রন বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু .কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর জিয়া হার্ট ফাউন্ডেশনের নামাজ স্থলে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, অনারারী কার্ডিয়াক সার্জন ডা. মো. ফয়েজুল ইসলাম, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর প্রশাসনিক কর্মকর্তা (ক্যান্সার বিভাগ) গোলাম রসুল রকেট, হসপিটাল ম্যানেজার এ.এস.এম আক্তার শামীমসহ জিয়া হার্ট ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল
আগস্ট ১৫, ২০২৫
































