বগুড়া ব্যুরো :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা চান্দাবাজি করে, মামলাবাজি করে ওদেরকে ভোট দিবেন না। আরে আমি তরকারি বেচবার গেছি, আমার কাছ থেকে চান্দা নিবে ক্যা। আমি ভ্যানগাড়ি চালায়, আমার দিনিই চলে না, আমার কাছ থেকে চান্দা নিবে ক্যান।
তিনি বলেন, ভাল মানষের কতাষন করে আর গরিব মানুষেক কোনে সুবিধা দিচ্ছি না, তাতো হবি না। এটা বদলানোর জন্যই এই ভোটটা দরকার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের তার নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মামলা করে টাকা কামাই করে, গাঁয়ের জোর দেখিয়ে ধান্ধা করে টাকা বানাবার চেষ্টা করে ওরা যে দলেই হোক, যে মার্কার হোক যে নেতার কথা কোক তাদের কথা শুনবেন না।
এসময় তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর কমিটির আহবায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান প্রমুখ। তিনি আরও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে দেশটা ভাল করতে চাই এবং গরীব মানুষের অথিকার প্রতিষ্ঠা করতে চাই।
আমন্ত্রণ/এজি
যারা চান্দাবাজি, মামলাবাজি করে ওদেরকে ভোট দিবেন না-মান্না
ফেব্রুয়ারি ৫, ২০২৬
































