বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্তের পিতা বিশিষ্ট ব্যবসায়ী সাধন চন্দ্র দত্ত (৮০) পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশের সময় সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন।
সাধন চন্দ্র দত্ত শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনী ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
সুবীর দত্ত জানান, তারা বাবা অতি সম্প্রতি যুক্তরাস্ট্রে বসবাসরত তাঁর মেজে ভাই রিমন দত্তের বাড়িতে ছিলেন। সেখান থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আবদুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু, বিশিষ্ট চিকিৎসক ডা. দেবাশীষ কুমার গুপ্ত, ডা. মোহন লাল কানু, গণেশ প্রসাদ কানু, অ্যাডভোকেট উজ্জল প্রসাদ কানু, দুলাল চন্দ্র অধিকারী, লক্ষ্মী নারায়ণ দাস, প্রাণ গোপাল দাস বিপ্লব, অসীম কুমার মৃনাল, আশিষ কুমার রায়, সাংবাদিক রতন কুমার রায়, পবন রায় প্রমুখ।
আমন্ত্রণ/এজি
শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্পাদকের পিতার পরলোকগমন
জুলাই ৩০, ২০২৬
































