বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় গতকাল সোমবার আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম উপজেলা আনসার ও ভিডিপি’ র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার সার্কেল এডজুড্যান্ড সাইদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবু বক্কর সিদ্দিক ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত জানান, উপজেলার পূজা মন্ডপের জন্য প্রাথমিকভাবে আনসার ও ভিডিপি`র সদস্য বাছাই করা হচ্ছে । প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































