বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
মেরিকার সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল ও মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে আজ সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে ওভারপাসের নিচে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষক সমিতির নেতা রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগিব হাসান মুন্না, জেলা সম্পাদক আব্দুল কাফি সরকার, জেলা কৃষক সমিতির নেতা আলতাব হোসেন, মিঠাপুকুরের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড শাহাদত হোসেন খোকা, আমজাদ হোসেন সরকার, মোতাবেরুল হোসেন টমাস প্রমুখ।
আমন্ত্রণ/এজি
মিঠাপুকুরে কমিউনিস্ট পার্টির পথ সভা
মে ৪, ২০২৬






























