বাবুলাল মার্ডি, মিঠাপুকুর(রংপুর)প্রতিবেদক :
শরৎকালের ভাদ্র মাসের শেষে অর্থ্যাৎ আগামী বুধবার (৩১ শে ভাদ্র ১৭ সেপ্টেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার আদিবাসীরা রাতভর মেতে উঠে কারমা নৃত্য উৎসবে। সারা মাস ধরে চলে নাচ গান। ভাদ্র মাসের একাদশী ও ভরা পূর্ণিমায় কারাম উৎসব পালিত হয়।
মহাসমারোহের সাথে মাদলের তালে ঝুমুরের নৃত্যতে মেতে উঠে আদিবাসী গ্রামগুলো। কারমা উৎসব মুন্ডা,পাহান,উড়াওদের উৎসব। উত্তরবঙ্গে বসবাসরত আদিবাসীদের মধ্যে মুন্ডা পাহান,উরাও, সাঁওতাল, মালো, মাহাতোসহ অন্যান্য জাতি গোষ্ঠির মানুষ কারমা উৎসব পালন করে থাকে। উৎসবটি ভাদ্র একাদশীতে ও পূর্ণিমায় হয় বলে “ভাদই” কারমা উৎসব ও একাদশী কারমা নামে অভিহিত করা হয়।
উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি শ্রী সুভাষ চন্দ্র উডাও, জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোহন লাল কুজুরসহ আরো অনেকে জানান, মিঠাপুকুর উপজেলায় ৪৬ টি আদিবাসী গ্রামে এই কারমা উৎসব পালিত হবে।
আমন্ত্রণ/এসিজি


































