আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর দিনাজপুর সেক্টরের আয়োজনে আন্ত:ব্যাটালিয়ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়পুরহাট ২০ বিজিবি প্রথম স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় দেশের গান, আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রনাথ সংগীত, জারি গান ও লালন সংগীত পরিবেশন করে বিজিবি সদস্যরা। প্রতিযোগিতায় জয়পুরহাট-২০, ফুলবাড়ী-২৯ ও দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের বিজিবির শিল্পী সদস্যরা অংশ গ্রহণ করেন।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের সুবেদার অসীম কুমার মারাকের নেতৃত্বে আন্ত:ব্যাটালিয়ান সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজিবি সদস্য। দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান পিএসসি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে চ্যাম্পিয়ন গোল্ড মেডেল গ্রহণ করেন সুবেদার অসীম কুমার মারাক।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর সেক্টরের আন্ত:ব্যাটালিয়ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়পুরহাট ২০ বিজিবি সঙ্গীতে শ্রেষ্ঠ
সেপ্টেম্বর ১২, ২০২৫
































