মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
“আইন নয়,সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে” বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স বিওয়াইএফসির আয়োজনে উপজেলার দেশমা উচ্চ বিদ্যালয়ে মাদক সচেতনতা ফলোআপ কার্যক্রম বিতর্ক প্রতিযোগিতা করা হয়েছে।
বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স বিওয়াইএফসির উপস্থিত ছিলেন,সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার হেমন্ত বিশ্বাস,প্রোগ্রাম অর্গানাইজার হাসান আলী। আরোও উপস্থিত ছিলেন, দেশমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদত হোসেন ও সহকারী শিক্ষকবৃন্দ।বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর পক্ষে বিজয়ী এবং রানার্সআপ দলের নিকট পুরস্কার প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
মাদক সচেতনতা বিতর্ক প্রতিযোগিতা
সেপ্টেম্বর ২৪, ২০২৫


































