আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
রোববার কর্মসূচির অংশ হিসেবে প্রথমে উপজেলার গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয় এবং সন্ধ্যায় গণকবরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। তিনি বক্তব্যে বলেন, শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেধা ও বিবেক। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবসময় ন্যায়, সততা ও দেশপ্রেমের পথে চলার প্রেরণা দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম ও মতিউর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী সাজিদি হক, ছাত্র প্রতিনিধি নোমান, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আলম হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে বলেন, স্বাধীনতার চূড়ান্ত মুহূর্তে পরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আমন্ত্রণ/এজি
ধুনটে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
ডিসেম্বর ১৫, ২০২৫
































