গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল কোর্ট মামলা নং-২৬ (তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬)-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মো. মারুফ হাসান (২২), পিতা- মো. ছাইফুল ইসলাম, গ্রাম- ইটাই, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট মামলা নং-২৭ (তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬)-এ একই আইনের ৩৬(৫) ধারায় মো. রায়হান করির (৩১), পিতা- রুস্তম আলী, গ্রাম- ঘাসুরিয়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একইভাবে মোবাইল কোর্ট মামলা নং-২৮ (তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬)-এ আকিবুল ইসলাম (১৯), পিতা- আমিরুল, গ্রাম- ঘাসুরিয়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, জিআর মামলা নং-১৯২/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি মো. মাফি ইসরাত সৈকত (২৪), পিতা- মৃত শের আলী, গ্রাম- বাসুদেবপুর (চুড়িপট্টি), থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত, দিনাজপুরে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
মাদক মামলায় তিনজনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি আদালতে প্রেরণ
জুলাই ১১, ২০২৬
































