সালাহ্উদ্দিন আহমদ, দিনাজপুর :
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দিনাজপুর দোয়া এবং ইফতার মাহফিল কালিতলাস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত।হয়েছে।
জাপা দিনাজপুর জেলা কমিটির সহ স়ভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক সফিক আহমেদ, সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, যুব সংহতির জেলা কমিটির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, যুব বিষয়ক সম্পাদিক হোসেন মোল্লা, লাইসুর রহমান লাভলু, আলিম হাওলাদার, আসলাম, মনির, আজাদ, নয়ন, আজিমুদ্দিন প্রমুখ।
এ সময় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল, পৌর কমিটির নেতা সোয়েব ইফতেখার, নুরুল ইতিহাস মেম্বার, বীরগঞ্জের মিলন, আক্তার হোসেন, খাদেমুল ইসলাম মজিবুর রহমান মনির হোসেন এবং আফসার আলীসহ তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কোনআন তেলায়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল বলেন, সফল রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ রোববারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি শুক্রবার প্রবর্তন করে গেছেন। তার শাসনামলে কাউকে ফাঁসিতে চড়াননি। গুম খুন করেননি। হত্যার মত পথে না গিয়ে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা ত্যাগ করেছিলেন।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি যদি ফ্যাসিবাদের দোসর হত, তবে কাউকে চাকরি দিতে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে নিত। কিন্ত পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। জাতীয় পার্টির নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আন্দোলনে পাশে ছিল।
আমন্ত্রণ/এসিজি
জাপা চেয়ারম্যানের জন্ম বার্ষিকীতে দিনাজপুরে দোয়া ও ইফতার মাহফিল
মার্চ ২০, ২০২৫


































