মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর উদ্যোগে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ে ঘুড়ি উৎসব-২০২৬ উদযাপন করা হয়। ঘুড়ি উৎসবের সাথে আকর্ষণীয় ছিলো ঘোড়া রাইড, দেশীয় খেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওয়াহেদ, সহকারী শিক্ষকবৃন্দ, ৬টি উচ্চ বিদ্যালয়ের সহকারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ, শিবপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি আনিসুর রহমান, বিওয়াইএফসি বিরামপুর অফিসের প্রোগ্রাম ম্যানেজার সম্রাট ব্যাপারী, বিওয়াইএফসি বিরামপুর অফিসের প্রোগ্রাম অর্গানাইজার হেমন্ত বিশ্বাস ও ভলান্টিয়ারবৃন্দ।
অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদক সম্পর্কে সচেতনতা প্রচার করা হয় ও প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি
মাদক ছাড়ি,উড়াই ঘুড়ি, আলোকিত সমাজগড়ি
এপ্রিল ৭, ২০২৬


































