মো. আকিকুল ইসলাম, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক :
ময়মনসিংহ-হালুয়াঘাট রোডের ফুলপুর পৌরসভার ইন্দিরার পাড় এলাকায় আজ শুক্রবার (২০ জুন) রাত সাড়ে আট টার দিকে বাস-মাহিন্দ্রর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৬ যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।ফায়ার রর্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ক্ষিপ্ত জনতা ফায়ার সার্ভিসের কাজে বাধা দেয়। ফলে বাসটি দীর্ঘ সময় ধরে জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্তকরণের প্রচেষ্টা চালাচ্ছে ফুলপুর থানা পুলিশ। বিস্তারিত আসছে……।
আমন্ত্রণ/এসিজি
<div style='text-align: center;'> <h2 style='color: #ff0000; font-size: 16px; margin: 0;'>ব্রেকিং নিউজ</h2> <h1 style='color: black; margin: 0;'>ময়মনসিংহের ফুলপুরে মাহিন্দ্র-বাসের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার ৬ যাত্রী নিহত</h1>
জুন ২০, ২০২৫


































