আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের বালুবাড়ীস্থ সংগঠনের কার্যালয় দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির মরহুম সভাপতি ও দিনাজপুর জেলার প্রাক্তন সিভিল সার্জন ডা. মো. মনসুর আলী সরকার এর মৃত্যুতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহাফিল অনুষ্টিত হয়।
সংগঠনের প্রবীন সদস্য ও ইউনাইটেড ল্যাব এর সত্বাধিকারী মো. দেলোয়ার হোসেনের সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। মরহুমের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ সোহেল হোসেন, যুগ্ম- সাধারন সম্পাদক মো. আকতাররুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান আতিক, মমিনুল রহমান বাপ্পি, মো. জাকির হোসেন, শ্রী জগদীশ চন্দ্র রায়, আবু বক্কর সিদ্দিক, তোফায়েল আহাম্মেদ, মো. বজলুর রশিদ বুলু, ভবতোষ রায়, নিতাই চন্দ্র রায় প্রমুখ।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণ বালুবাড়ী জামে মসজিদের ইমাম মাও. মো. আনোয়ার হোসেন। স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা বলেন, এই সমিতির উন্নয়নে এবং চলমান কার্যক্রমকে গতিশীল রাখতে মরহুম সভাপতি যথেষ্ঠ অবদান রেখে গেছেন। তিনি শুধু সংগঠনের সভাপতি পদেই ছিলেন না, তিনি ছিলেন সংগঠনের একজন অভিভাক।তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তার সাংগঠনিক আর্দশকে কাজে লাগাতে হবে। সংগঠনকে নিয়ে তার যে স¦প্ন তা পূরণ করতে হবে আমাদের।
বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির সাবেক সভাপতি ডা. মো. মনসুর আলী সরকারের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
মার্চ ২, ২০২৪
































