মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষা ভবনে সেসিপ প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা – কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ন্যায্য দাবি আদায়ের লক্ষে সরকারি সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কালো ব্যাচ ধারণ করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ও বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক/শিক্ষিকাগণ দাবি জানান, তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের সনাক্ত করে, দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
সেপ্টেম্বর ১৮, ২০২৪
































