বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে সেনা নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে সেনা ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়িে থকে ইমদাদুল হক কে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের আশরাফ আলী ছেলে। তিনি প্রাণ কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: জিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, সেনা ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হক কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র চারটি বড় হাসুয়া, একটি ছোরা, পাঁচটি ককটেল, একটি পাইপ গান, চার রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি পিস্তলের গুলি ও একটি চায়না গুলির খোসা উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার এসআই মো: ওয়াদুদ আলম বলেন, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরর পর তাকে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































