মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) :
রংপুরের বদরগঞ্জে ২৬ শত ২০ জন কৃষকের মাঝে আজ বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২ টার সময় রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
বদরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট ছাব্বিশ শত বিশ জন কৃষকের মাঝে রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ হয়েছে। বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মলিহা খানম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা শেলিনা আফরোজ স্বাগত বক্তব্য রাখেন।
একজন কৃষক পাবেনএম ও পি- দশ কেজি ও ডি এ পি-দশ কেজি এবং সরিষা বীজ এক কেজি।
কৃষি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ২৮০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওসমান গনি বলেন, উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ২ হাজার ৬২০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তবে গত বছরের থেকে এবারে সরিষার আবাদ বাড়তে পারে।
আমন্ত্রণ/এসিজি


































