প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ ১০ হাজার ৫৪০ টাকা উদ্ধারসহ ৬ জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সামাজিক বন থেকে জুয়া খেলা অবস্থায় পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাবেক মেম্বার কাঞ্চু শেখ (৪৫), পৌরসভার মাকড়াই গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন (৫২), হাটখোলা এলাকার রমজান আলীর ছেলে আনিছুর রহমান (৪০), মাকড়াই সুজালপুর এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায় (৩৫), পৌরসভার মাকড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু ইসলাম (৪০), পৌরসভার মাকড়াই গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩০) কে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে বীরগঞ্জ থানার একটি চৌকস টিম।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর সত্যতা নিশ্চিত বলেন, ৬ জন জুয়ারুর বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বীরগঞ্জে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চল থেকে মাদক ও জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। এ উপজেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত বীরগঞ্জ থানা পুলিশ।
আমন্ত্রণ/এসিজি


































