রাজু বিশ্বাস, দিনাজপুর :
“এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা, নিজে জানুন অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়েরিয়া নিয়ন্ত্রন কর্মসূচি রোগ নিয়ন্ত্রন বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনাজপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয়ের ডাক্তারগন, প্রশাসনের কর্মকর্তা, হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে অবহিতকরন সভায় দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. ফজলুর রহমান।
এসময় প্রধান অতিথি ডা. মো. ফজলুর রহমান বলেন, জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে এন্টিবায়োটিক গুরুতপূর্ণ। এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ মানে জীবাণু নাশক বা জীকাণুর প্রজনন স্তব্ধকারী ঔষধ যা প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় তবে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার এন্টিবায়োটিক বিরোধী জীবাণু তৈরীতে সাহায্য করে যা মানব দেহে অত্যন্ত ক্ষতিকর হিসেবে চিহ্নিত। বিশে^ প্রতি বৎসর ১৩ লাখ মানুষ মারা যায় এর অপব্যবহারে। আমাদের ঘরে ঘরে এই বিষয়ে সচেতন হতে হবে যা পরবর্তী প্রজন্মের জন্য কাজ করে যেতে হবে। উন্নত দেশের কাতারে আসতে এখন থেকেই আমাদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিনিয়র কনসাল্টটেন্ট ডা. আশুতোষ দেব শর্মা (গাইনি), সিনিয়র কনসাল্টটেন্ট ডা. শিলা দিত্য শীল (সার্জারি), কনসাল্টটেন্ট ডা. কাইয়ুম (শিশু রোগ বিশেজ্ঞ), দিনাজপুর কালিতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. আমিনুল ইসলাম, জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক পুরবী রাণী রায়, দিনাজপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন প্রমুখ।
উনমুক্ত আলোচনায় বক্তারা বলেন, শধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎিসক এর প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ রোগীদের সরবরাহ করা যাবে না। যাতে বিভিন্ন ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করা হয় সে দিকে প্রশাসনকে নজর রাখেতে হবে। এন্টিমাইক্রোবিয়াল এর কুফল সম্পর্কে জনগনকে অবহিত করতে হবে। এই জন্য দরকার পরিবারকে আগে সচেতনতা সৃষ্টি করা। ভবিষৎতে আমরা সমৃদ্ধ ও সুস্থ জাতি হিসেবে গড়ে উঠতে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স প্রতিরোধ তৈরী করতে হবে। বক্তারা আরও বলেন, অতিরিক্ত এন্টিবায়োটিকের জন্য আগামী দিনে বহু লোক মারা যাবে, শুধু মানুষ নয় পশুপাখি ও মাছের ক্ষেত্রেও। এর অপব্যবহার বিপক্ষে সচেতন হওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। না হলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। তথ্য প্রদর্শনে তথ্যভিত্তিক আলোচনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কাউসার আহমেদ সোহেল।
উল্লেখ্য বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে দিনাজপুর জেলায় বেশকয়েকদিন ব্যাপী মাইকিং প্রচারনা অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































