মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর কলেজের এইচএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরা মিলন মেলা করেছে। এসময় ৩ বন্ধু একই কলেজে শিক্ষকতায় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করায় ব্যাচের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৩ বন্ধুর মধ্যে অধ্যক্ষ আশিষ কুমার সরকার, ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান রুহুল আমিন, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান জাহানারা আকতার সীমা।
শনিবার (২৩ মে) বিকেল ৫টা থেকে শুরু করে রাত্ ১১টা পর্যন্ত চলে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মিলন মেলায় বিভিন্ন পেশায় কর্মরত ৫৫জন সহপাঠিরা অংশ নেন। বন্ধুদের মধ্যে ভিডিও-অডিও কলে যুক্ত হয়ে ছিলেন বাংলাদেশ কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত পরিচালক) আব্দুর রাজ্জাক, সিলেট বিভাগীয় পরিচালক কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ ফেরদৌস। এ ছাড়ায় অফিস ছুটি না হওয়ায় উপস্থিত হতে না পারায় মুঠোফোনে দু:খ প্রকাশ করেছেন।
সহপাঠি বিরামপুর কলেজের অধ্যক্ষ আশিষ কুমার সরকার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানায়, এমন আয়োজনে পরিবারকে সম্মানিত করার জন্য। বিরামপুর কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে সহকর্মী বন্ধু সহ সকল বন্ধুর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
বিরামপুর কলেজের এইচএসসি ১৯৯০ ব্যাচের বন্ধুদের একত্রিত করতে উদ্যোগ নেওয়ায় মোরশেদ মানিককে ধন্যবাদ জানান সহপাঠিরা। অনুষ্ঠান আয়োজনের সহযোগি ছিলেন, সহপাঠি বিরামপুর সরকারি কলেজের শিক্ষক ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান রুহুল আমিন, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান জাহানারা আকতার সীমা।
আমন্ত্রণ/এজি
বিরামপুর কলেজের এইচএসসি ৯০ ব্যাচের মিলন মেলা, অধ্যক্ষ আশিষ সংবর্ধিত
মে ২৪, ২০২৬


































