কাশী কুমার দাস, দিনাজপুর :
“সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত¡াবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে পাবর্তীপুর যশাই ফুটবল একাদশের জয়লাভ।
খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেয়াজুল করিম রেজা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। কোয়াটার ফাইনাল ম্যাচে খেলতে নামেন যশাই ফুটবল একাদশ বনাম চিরিরবন্দর উপজেলা ফুটবল একাদশ। দুই দলের ১-১ করে গোল হলে শেষে ট্রাইবেকারে পাবর্তীপুর যশাই একাদশ জয়লাভ করে। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মো. অবায়দুর। ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারা বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। পাবর্তীপুর যশাই ফুটবল একাদশের খেলোয়ার মারান্ডি ম্যান অব দ্যা ম্যাচ হয়। আগামী বুধবার বিকাল ৪টায় প্রতিদিনের মতো তৃতীয় কোয়াটার ফাইনালে খেলবেন বিরল মৌসুমী ক্রীড়া চক্র বনাম বিরামপুর যুব বাদ্রার্স একাডেমী।
খেলার শুরুতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠাতা মো. রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুর বাসীর বিশেষ করে ফুটবল পিপাসু দর্শকদের এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাবো।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে পাবর্তীপুর যশাই ফুটবল একাদশ জয়ী
সেপ্টেম্বর ২৩, ২০২৪


































