আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার- গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুরের বিরলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আজ সোমবার (১৪ জুলাই) বিরল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ.এল.এম মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. আল মুসাব্বির সিয়ামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা সহকারী কমিশান (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বরকতউল্যাহ, ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হুসেন আলী প্রমুখও।
ওই অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৬ জন মাঠকর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
জুলাই ১৪, ২০২৫
































