কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর মুন্সিপাড়াস্থ শহিদ আসাদুল্লাহ সড়ক সংলগ্ন আফতাব প্লাজা ভবনে অস্থায়ী কার্যালয় নাগরিক ফোরাম দিনাজপুরের আয়োজনে আজ শনিবার (২৯ মার্চ) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রবীণ-প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাগরিক ফোরাম দিনাজপুরের সভাপতি ডা. মুহা. শহিদুল্লাহ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি এবং সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে বলেন, নাগরিক ফোরাম দিনাজপুরের সামাজিক উন্নয়নে এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি শীতে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া ধুমপান বিরোধী কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও অসহায় গরিব প্রবীন-প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
স্বাগত বক্তব্য রাকেন নাগরিক ফোরাম দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডা. দেলোয়ার হোসেন, সুবির সেন, নুর ইসলাম, ইশতিয়াকুল চৌধুরী প্রিন্স, নরেন্দ্র নাথ চৌধুরী, মো. কাইয়ুম আলী, শেখ আব্দুর রশিদ তোতা, খালেদ চিস্তি, একেএম মেহেরুল্লাহ বাদল ও আক্তার আজিজ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে প্রবীণ-প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে নাগরিক ফোরামের ঈদ উপহার সামগ্রী বিতরণ
মার্চ ৩০, ২০২৫
































