আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য এর হত্যা মামলার সঠিক তদন্ত ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রদল এর আহবায়ক মো. সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শিহাব ইমতিয়াজ এর নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮ মে) দুপুরে বিরল পৌরশহরের শহীদ মিনারের সম্মূখ হতে প্রতিবাদ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাইদুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
মে ১৮, ২০২৫


































