কাশী কুমার দাস, দিনাজপুর :
“হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১৫ জানুয়ারি) দিনাজপুর সদর উপজেলার ১নং উপশহরস্থ চক্ষু হাসপাতাল রোড লোপা স্টীলের সত্বাধিকারী ও আমান সিমেন্টের পরিবেশক কবিরুল হাই ছবি’র সভাপতিত্বে আমান গ্রুপের পক্ষ থেকে শীতার্ত অসহায়, প্রবীণ, নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হয়েছে।
এসময় আমান সিমেন্টের পক্ষে রংপুর বিভাগের এজিএম মো. জিল্লুর রহমান, দিনাজপুর রিজিওনাল ম্যানেজার মো. হাসিনুর রশিদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রকিবুল হাসিব শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে বলেন, আমান গ্রুপ শীতার্ত মানুষের জন্য সারা বাংলাদেশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করছে। ব্যবসার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সভাপতির বক্তব্যে লোপা স্টীল এর সত্বাধিকারী ও আমান সিমেন্টের পরিবেশক কবিরুল হাই ছবি বলেন, এই আমান গ্রæপের সিমেন্টের ব্যবসার সাথে প্রচুর শ্রমিক রয়েছে। যারা শীতার্ত, অসহায়। তাদের জন্য শীত উপহার হিসেবে আমান গ্রুপ শীতবস্ত্র হিসেবে (কম্বল) নিয়ে এসেছে মানবতার সেবায়। এতে কিছুটা হলেও অসহায় ও দুস্থ শীতার্তরা শীত থেকে রক্ষা পাবেন।
আমন্ত্রণ/এসিজি
“আত্মমানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ আমান গ্রুপ” অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ১৫, ২০২৫
































