আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য। বাংলাদেশের ধ্বংস প্রায় প্রতিষ্ঠানগুলোর মেরামতে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের কোন বিকল্প নাই। তিনি সকল দল-মতের সাথে আলোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। যারা আমরা বিএনপি করি তাদের মনেপ্রাণে ৩১ দফা লালন করতে হবে। কারণ ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের মুক্তি আমাদের মুক্তি আছে। এই ৩১ দফার মধ্যে এমন কিছু জিনিস আছে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারবে না। দেশে কেউ গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। তারেক রহমানের এই ৩১ দফার মধ্যে দেশের অর্থনীতিকে সুসংগঠিত করার পরিকল্পনা আছে। তাই ৩১ দফা যে আমাদের কত প্রয়োজন এবং জাতির জন্য কত গুরুত্বপূর্ণ এটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী পালনকালে বখতিয়ার আহমেদ কচি এসব কথা বলেন। এসময় দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বেলবাড়ী,রামডুবি, ব্যাংকালি, নতুনভ‚ষি, চাকারবাজার, রামডুবি মোড়, টেক্সটাইল বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীসহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি
বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য- বখতিয়ার আহমেদ কচি
অক্টোবর ২৩, ২০২৫


































