মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও বন কর্মকর্তা দিনাজপুরের উপশহর নিবাসী রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন এর মাতা মরহুমা সালেহা খানম (৭২) এর নামাজে জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) বাদ জোহর দুপুর দুইটায় ৩ নং উপশহর জামিয়া আরাবিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসায় জানাজা শেষে শেখ ফরিদপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
উক্ত নামাজে জানাজা ও দাফন কার্যে মরহুমার সকল আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ছাড়াও চিকিৎসক, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, দিনাজপুর চেম্বারের সভাপতি,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, মুসল্লীবৃন্দ, আইনজীবী,দিনাজপুর রোটারি ক্লাবের সদস্যবৃন্দ, সমাজসেবক-ব্যবসায়ী, স্থানীয় মাদ্রাসার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
আমন্ত্রণ/এসিজি
বন কর্মকর্তা রোটারিয়ান আব্দুস সালাম তুহিন এর মাতা এর জানাজা ও দাফন সম্পন্ন
জানুয়ারি ১৯, ২০২৫


































