মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় তৌফিকুর রহমান সোহাগ (৩৮) নামের এক সাবেক উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৌফিকুর রহমান সোহাগ উপজেলার সান্তাহার ইউপির কায়েতপড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগস্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ৩০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউপির কায়েতপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আমন্ত্রণ/এসিজি


































