গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
বছরের প্রথম দিনে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী এলাকায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ আদর্শ বিদ্যা নিকেতনে বই বিতরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক থাকার কারণে আনুষ্ঠানিক বই উৎসব ছাড়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। তারপরও নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
আমন্ত্রণ/এজি
বছরের প্রথমদিনে হিলি সীমান্তের কোমলমতি শিক্ষার্থীরা পেল নতুন বই
জানুয়ারি ১, ২০২৬


































