মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণী আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) উদ্বোধন করা হয়েছে। দুপুর বারোটায় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আখের আলী (সুজন)। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান
জানুয়ারি ১, ২০২৬
































