বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালু উপজেলায় আন্তঃনগর ট্রেন থেকে নীচে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সের এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক পৌঁনে ২ টার সময় কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাড়িয়া নিশিন্দারা গ্রামের পাশে (তালোড়া রেললাইন ব্রীজ এলাকায়) রেললাইনেএ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন থেকে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে কাহালু থানার এস.আই ব্রজেন চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাতনামা ব্যক্তির এখনও কোন পরিচয় মিলেনি। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার কাহালুতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
ডিসেম্বর ১৪, ২০২৫
































