বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা(৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার বনভেটি গ্রামে আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
তমা ওই গ্রামের আবু তালেবের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়াশোনা করতো। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, তমা বাড়ির পাশের সড়কে সাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় একটি কাঠবোঝাই ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় সাইকেল চালাতে ভটভটির ধাক্কায় স্কুলছাত্রী নিহত
এপ্রিল ১১, ২০২৬


































