বগুড়া ব্যুরো :
বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে আজ রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের দত্তবাড়ী অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, ড্যাব বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. শাহ শাজাহান আলী, ডা. আসফারুল হাবিব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ইউনুছ আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহবিয়র গোর্কি, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, যুবনেতা হারুনুর রশিদ সুজন প্রমুখ।
এর আগে সকাল ৭টায় দলীয় কর্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। এছাড়া দুপুরে এতিমখানায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।
আমন্ত্রণ/এসিজি
































