মো. ইউসুফ আলী, দিনাজপুর :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে চতুর্থ দিন আজ রোববার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল এর মোটরযান পরিদর্শক কাফিউল হাসান মৃধা, দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান।
এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. খুলুদ হাসান, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মো. সাদা মিয়া, সেভ দিনাজপুরের সভাপতি মকিদ হায়দার শিপন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিস এ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু, সদস্য মামুনুর রহমান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীসচা জেলা কমিটির অর্থ সম্পাদক মাহবুবুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জেলা কমিটি দিনাজপুর।
উক্ত সেমিনারে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন এবং ৩টি ট্রাফিক চিহ্নাবলী বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক বিষয়ের উপর গুরুতারোপ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দিনাজপুরে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার
অক্টোবর ২৭, ২০২৪
































