বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারীকে ধরতে গিয়ে থানার এএসআই হাফিজ উদ্দিন কেচির আঘাতে আহত হয়েছে। এ অবস্থায় তিনি দৌড়ে মাদক কারবারী শাহীন মিয়া (৩৮) কে আটক করেছে। বুধবার (১৬ জুলাই) রাত ১২টায় শিবগঞ্জ উপজেলার চাঁদনিয়া শিবগঞ্জ হাট এলাকার কারেন্ট বাবার মাজারে এ ঘটনা ঘটে।আটক শাহীন শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ পানাতেপাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, রাত্রীকালীন ডিউতে যাবার সময় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কারেন্ট বাবার মাজারে বসে চিহ্নিত মাদক কারবারি শাহীন মিয়া (৩৮)সহ ৪-৫ জন মাদক কারবারি আড্ডা দিচ্ছে এমন খবরে এএসআই হাফিজ উদ্দিনের পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি ঢের পেয়ে মাদক কারবারি শাহীনসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়। এসময় হাফিজ উদ্দিনও পিছু ধাওয়া দিয়ে শাহীনকে আটক করে। সেসময় তার হাতে থাকা কেঁচি দিয়ে অসাবধানতাবশত এএসআই হাফিজ হাতে লেগে আহত হয়। এসময় শাহীনের কাছ থেকে ১৯ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এএসআই হাফিজ বলেন, ‘আমার ডান হাতের তালুতে সেলাই দেওয়া হয়েছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে কর্তমানে বাসায় রয়েছি।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হাফিজ মাদক ব্যবসায়ী শাহীনকে আটক করতে গেলে আহত হয়। হাফিজ আহত হলেও মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মাদক কারবারীকে ধরতে গিয়ে পুলিশ আহত
জুলাই ১৭, ২০২৫
































